1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে একই রাতে ১০টি গরু চুরি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

রাউজানে একই রাতে ১০টি গরু চুরি

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৪৫ বার

রাউজান প্রতিনিধিঃ রাউজানের চিকদাইর ও ডাবুয়া ইউনিয়নে একই রাতে ১০টি গরু চুরি হয়েছে। গতকাল ৩০ জুলাই ভোর রাতে পৃথক পৃথক স্থান থেকে এই গরু চুরির ঘটনাটি ঘটে। জানা যায়, চিকদাইর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এজাহার মিয়ার বাড়ী আবুল কালামের চারটি,ডাবুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম ডাবুয়া এলাকার নুর আহম্মদ সুখনীর বাড়ির মামুনুর রশিদের তিনটি, দিদারুল আলমের তিনটিসহ মোট ১০টি গরু চুরি হয়েছে।বর্তমানে বাজারে গরু ১০টির মূল্য প্রায় ৬-৭ লাখ টাকা হবে বলে ধারণা স্থানীয়দের।গরু চুরি প্রসঙ্গে চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী জানান,গরু চুরির পর চোর সনাক্ত ও চোরের দলকে ধরতে চেষ্টা চালানো হচ্ছে। পুলিশকে চুরির বিষয়ে অবহিত করা হয়েছে। চোরের ব্যবহৃত একটি মোবাইল নম্বর টেকিং করছে পুলিশ।আশা করছি চুরির সাথে জড়িতদের আটক করতে পারবে পুলিশ।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন,চিকদাইর ও ডাবুয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ১০টি গরু চুরির খবর পেয়েছি বিভিন্ন সূত্রে।তবে গরু চুরির বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।কেউ অভিযোগ নিয়ে আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এখন থেকে রাতে পুলিশের টহল বাড়ানো হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net