1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

রাউজানে গুলিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩২৪ বার

চট্টগ্রামের রাউজানে দেশীয় অস্ত্র ও গুলিসহ মো. আজম খান (৩০) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে তাকে রাউজান পৌরসভার ব্রীক ফিল্ড এলাকার মমতাজ কটেজ অ্যান্ড কম্পাউন্ডের সামনে থেকে গ্রেপ্তার করা হয় সেই অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল।এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি দোনলা বিশিষ্ট অস্ত্র (এলজি) ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।আটককৃত অস্ত্র ব্যবসায়ী আজম হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির প্রয়াত মো.জামাল উদ্দিনের ছেলে।বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হরুন বলেন,বিক্রির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও কার্তুজ নিয়ে অবস্থানকালে অবৈধ অস্ত্র ব্যবসায়ী মো.আজম খানকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সে হাটহাজারী থানার হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net