1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে পৃথক অভিযানে অস্ত্র-কার্তুজ, মদ-গাঁজাসহ গ্রেপ্তার ৬ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত 

রাউজানে পৃথক অভিযানে অস্ত্র-কার্তুজ, মদ-গাঁজাসহ গ্রেপ্তার ৬

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৬৩ বার

চট্টগ্রামের রাউজানে পৃথক পৃথক অভিযানে অস্ত্র-কার্তুজ, মদ-গাঁজাসহ গ্রেপ্তার ছয় জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।এরমধ্যে অস্ত্র-কার্তুজসহ সোমবার রাত আড়াই দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নং ওর্য়াডের ইয়াছিন নগর সাকিনের ভুতা ফকিরের বাড়ীস্থ রাস্তা থেকে মো. রবিউল হোসেন ওরফে হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।এসময় তাঁর কাছে থেকে একটি দুনলা এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মদ গাঁজাসহ গ্রেপ্তার করা হয় দুজনকে, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করা হয়।মদ ও গাঁজাসহ গ্রেপ্তার করা দুজন হচ্ছে তরনী দাশের ছেলে রতন দাশ (৬৫) ও মো. বাবুলের ছেলে মো. জামাল (৩০)। তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা ও ৩৫ লিটার ছোলাই মদ জব্দ করা হয়। ওয়ারেন্টি আসামীরা হচ্ছে-উপজেলার বাগোয়ান ইউনিয়নের কচুখাইন গ্রামের আবদুল করিমের ছেলে সরোয়ার উদ্দিন, তার স্ত্রী শারমিন আকতার, দেওয়ানপুর গ্রামের আবদুল মোনাফের ছেলে এমরান হোসেন।

রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, অবৈধ অস্ত্রসহ রবিউল হোসেনকে গ্রেপ্তার করার পর তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।অস্ত্র-কার্তুজ,মদ-গাঁজাসহ আটক ৬জনকে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net