1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে হযরত হাফেজ মাওলানা আবদুস ছোবাহান শাহ মাইজভাণ্ডারীর ৩২ তম ওরশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

রাউজানে হযরত হাফেজ মাওলানা আবদুস ছোবাহান শাহ মাইজভাণ্ডারীর ৩২ তম ওরশ অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩৭১ বার

রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের কেউটিয়া এলাকার প্রখ্যাত আলেম হযরত হাফেজ মাওলানা আবদুস ছোবাহান শাহ্ মাইজভাণ্ডারী ৩২ তম ওরশ শরীফ উপলক্ষ্যে খতমে কোরআন,খতমে গাউসিয়া,খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৭ জুলাই রবিবার রাউজান কেউটিয়াস্থ হযরত হাফেজ মাওলানা আবদুস ছোবাহান শাহ মাইজভাণ্ডারীর মাজার শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা হারুন উর রশিদ।প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু,রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত হোসেন,ছাত্রলীগ নেতা সভাপতি জিল্লুর রহমান মাসুদ। মাহফিলে প্রধান আলোচক হিসাবে তকরির করেন মাইজভান্ডার দরবার শরীফ জামে মসজিদের সাবেক খতিব আল্লামা নুরুল ইসলাম ফোরকানী।

মাহফিলে বিশেষ অতিথি হিসাবে তকরির করেন আল্লামা ফোরকান, আল্লামা সৈয়দ আলী আকবর তৈয়বী, হাফেজ মাওলানা মোঃ মুছা, মাওলানা গিয়াস উদ্দিন আল কাদেরী, আল্লামা এহসান রেজা, মাওলানা জিলহাজ উদ্দিন আল কাদেরী। আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ইসাহাক ইসলাম, এস এম লিটন, আওয়ামী লীগ নেতা মেম্বার ফজল কাদের, ফোরকান, ব্যবসায়ী ইকবাল হোসেন শওকত, নুরুল আনোয়ার, নুরুল করিম, নুরুল মোস্তাফা প্রমুখ।মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে ওরশ শরীফে আগত আশেক ভক্ত ও এলাকাবাসীর মধ্যে তবরুক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net