1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লায়ন্স ক্লাব প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন শাওন পান্থ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

লায়ন্স ক্লাব প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন শাওন পান্থ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩৩৪ বার

লায়ন্স ক্লাব অব চিটাগাং অ্যামিয়েবল রোজ গার্ডেন ২০২২-২৩ কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক লায়ন শাওন পান্থ।
পহেলা জুলাই ২০২২ শুক্রবার সন্ধ্যা সাতটায় জাকির হোসেন রোড চট্টগ্রামে লায়ন ফাউন্ডেশনের হালিমা-রোকেয়া মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন
শাওন পান্থ।

২০২১-‘২২ কমিটি সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন নাজমা আক্তার গং গেবল বেল হস্তান্তরের মধ্য দিয়ে শাওন পান্থের কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
অভিষেক অনুষ্ঠানে দ্বিতীয় জেলা ভাইস গভর্নর, ৩১৫ -বি৪ লায়ন কোহিনুর কামাল প্রধান অতিথি ছিলেন।
ডিস্ট্রিক সেক্রেটারি, লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪ লায়ন হাসান মাহমুদ চৌধুরী এম জে এফ এবং সদ্য বিদায়ী
ডিস্ট্রিক্ট কর্মকর্তারাও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব নাসরিন ইসলাম। লিও ক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাওন পান্থকে অভিনন্দন জানানো হয়।
সভাপতির বক্তব্যে শাওন পান্থ বলেন লায়োনিজমের মূল লক্ষ্য সেবা আমরা সকল লায়ন এর সহযোগিতায় সেই সেবার ক্ষেত্রকে আরও বিস্তৃত করব।
অভিষেক অনুষ্ঠান শেষে একটি মাদ্রাসায় সিলিং ফ্যান প্রদান করা হয়।

অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী সুবর্না রহমান, শিলা চৌধুরী, নাসিমা আক্তার ডেইজি, বিচিত্রা সেন ও আশরাফ মাহমুদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফারহানা ইসলাম রুমি এবং সাংস্কৃতিক পর্ব উপস্থাপন করেন দিলরুবা খানম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net