1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

শরণখোলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৫১ বার

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” জাতীয় মৎস্য সপ্তাহ/২২ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার শত শত মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা,গণ-মাধ্যমকর্মী ও সুধীদের সমন্বয়ে প্লে-কার্ড, ব্যানার হাতে নিয়ে এক বর্ণাঢ্য সড়ক র‌্যালী বের হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের পুকুরে অতিথিরা মৎস্য পোনা অবমুক্ত করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা সিরাজুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা দেবদূত সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই,শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ,বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, আওয়ামীলীগ নেতা এম ওয়াদুদ আকন, একরামুল কবির কিসলু তালুকদার ও উপজেলা মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান হোসেন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net