1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে ১৪ বছরের কিশোরী অপহরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

শ্রীপুরে ১৪ বছরের কিশোরী অপহরণ

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ৩৩৯ বার

গাজীপুরের শ্রীপুরে অপহরণ করা ৪ দিন পার হলেও এখনো উদ্ধার করা যায়নি কিশোরী রোকসানা(১৪)কে। গত ১৬ তারিখ দুপুর একটার সময় শ্রীপুর গালর্স স্কুল মোড় হইতে রোকসানাকে অপহরণ করা হয়।

এ ব্যাপারে অপহৃত কিশোরীর বোন রাজিয়া খাতুন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর শান্তিবাগ এলাকার সবজি (২২) এক ছেলে ওই এলাকার জাকির নামে এক ব্যক্তির মাধ্যমে কিশোরী রোকসানাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠায়। কিশোরী নাবালিকা থাকায় বিবাহ দিবে না বলে জানিয়ে দেন রোকসানার মা ও বোন রাজিয়া খাতুন।

এরপর ক্ষিপ্ত হয়ে সবজি ওই কিশোরীকে অপহরণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। রাজিয়া খাতুন বলেন, বর্তমানে আমার বোন রোকসানা কোথায় কি অবস্থায় আছে, আমার জানা নেই। চার দিনেও আমার বোন উদ্ধার হয়নি।

এবিষয়ে শ্রীপুর থানার এসআই জিন্নাহ বলেন, কিশোরীকে অপহরণের বিষয়ে অপহৃতের পরিবার একটি লিখিত অভিযোগ করেছে। তদন্তপূর্বক কিশোরীকে উদ্ধার এবং পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net