1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্ত্রাসী হামলায় নিহত রাজুর পরিবারের পাশে ফখরুল ইসলাম খান। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

সন্ত্রাসী হামলায় নিহত রাজুর পরিবারের পাশে ফখরুল ইসলাম খান।

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২২৮ বার

মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নিহত ইব্রাহিম রাজু পরিবারের পাশে দাঁড়িয়েছেন খাঁন কল্যাণ ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা বারইয়ার হাট পৌরসভায় অবস্থিত খান সিটির স্বত্বাধিকারী,বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা,কেন্দ্রীয় কমিটি, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম খান সিআইপি।

১৭ জুলাই রবিবার দুপুর ২ টায় নিহত রাজুর বাড়িতে খান কল্যাণ সংস্থার কর্মকর্তাদের নিয়ে রাজুর বাবার হাতে নগদ এক লক্ষ টাকার অনুদান তুলে দেন। এ সময় তিন রুম বিশিষ্ট একটি পাকা দালান ঘর করে দেওয়ার ও প্রতিশ্রুতি দেন। এ সময় বক্তব্য প্রদানকালে খান কল্যাণ সংস্থার কর্মকর্তা দীন মোহাম্মদ জানান, ছাত্রলীগ নেতাদের দুর্দিনে ফখরুল ইসলাম খান সব সময় পাশে থাকবে। রাজু হত্যার মামলার সকল আসামীর বিচার চেয়ে আইনগতভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুদান বিতরণের সময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন টিটু সহ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাঁন কল্যান সংস্থা সবসময় নির্যাতিত মানুষের পাশে, গরিব অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সব সময় মানুষের পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net