1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত-২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

কালীগঞ্জে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত-২

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৬৭ বার

ঝিনাইদহের কালীগঞ্জে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা কোল্ড স্টোরের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-যশোরের চাচড়া এলাকার খয়বার আলী মোল্লার ছেলে ওহিদুজ্জামান, রায়পাড়া এলাকার লুৎফর রহমান।

কালীগঞ্জের স্থানীয় সংবাদ কর্মী আরিফ মোল্লা স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত দেড়টার দিকে খয়েরতলা কোল্ড স্টোরের সামনে একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাড়িয়ে ছিল। সেসময় বগুড়া থেকে যশোরগামী পাবদা মাছের পোনা ভর্তি একটি পিকআপ ভ্যান ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওহিদুজ্জামান ও লুৎফর রহমান নিহত হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শেখ মামুনুর রশিদ জানান, দুর্ঘটনার ঘটনার সংবাদ শুনে আমরা সেখানে গিয়ে তাদের মৃত অবস্থায় পেয়েছি। তাদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net