1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খৈয়াছড়া ঝর্ণা নামীয় পর্যটন এলাকা হতে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

খৈয়াছড়া ঝর্ণা নামীয় পর্যটন এলাকা হতে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩২৫ বার

চট্টগ্রামের মিরসরাইতে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে এলাকায় বড়তাকিয়া স্টেশনের পর খৈয়্যাছড়া পর্যটন এলাকা সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ার সার্ভিস অফিস জানায়, ঘটনাস্থল থেকে ১১ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা সকলেই মাইক্রোবাসের যাত্রী। জানা যায়, এরা সকলেই হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুগিরহাট এলাকার সাব রেজিস্ট্রার বাড়ির বাসিন্দা। এরা মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা নামীয় পর্যটন এলাকা হতে ফিরছিলো। আজ সকালে ওই পর্যটন এলাকায় যাত্রার প্রক্কালে ফেসবুক ওয়ালে পোস্টও করেছে Rakib Bin Khan নামীয় একজন।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, খৈয়াছড়া এলাকায় রেলওয়ের ওপর দিয়ে একটি সড়ক পথ গেছে। সেখানে রেলওয়ের নিযুক্ত গেটম্যানও আছে। দুর্ঘটনার পরপর গেটকিপারে সঙ্গে কথা বলেছি। গেটকিপার আমাকে জানিয়েছেন- ট্রেন আসার আগেই গেট ফেলা হয়েছিলো। কিন্তু মাইক্রোবাসের চালক গেটবারটি জোর করে তুলে রেললাইনে প্রবেশ করেন। এরপর মহানগর প্রভাতী ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net