1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৬৫ টি পরিবার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা 

গুইমারাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৬৫ টি পরিবার

আবদুল আলী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৯০ বার

সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ২য় ধাপে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ভূমিহীন-গৃহহীন ৬৫ পরিবার পেল স্বপ্নের ঠিকানা।

২১ জুলাই বৃহস্পতিবার ৬৫ পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই ) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৬৫ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করা হয়েছে।

ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্প- ৩ পর্যায়ের আওতায় ২য় ধাপে বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গোলাম মোঃ বাতেন, বিশেষ অতিথি গুইমারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেমং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা।

এছাড়া উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের -ইউপি সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ভূমি ও গৃহহীন উপকারভোগী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net