1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘুষের ২৩ লাখ টাকাসহ ঢাকায় আটক কক্সবাজার জেলা প্রশাসনের সার্ভেয়ার আতিকুর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারস্থ খুটাখালী সমিতির কমিটি গঠিত ঈদগাঁও উপজেলাবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা  ইসলামপুরে দানাদার পরিপক্ষ লবণ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন 

ঘুষের ২৩ লাখ টাকাসহ ঢাকায় আটক কক্সবাজার জেলা প্রশাসনের সার্ভেয়ার আতিকুর

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৮২ বার

ঘুষের ২৩ লাখ টাকাসহ ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আতিকুর রহমান। শুক্রবার (১ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে নগদ টাকাসহ তাকে আটক করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। তিনি কক্সবাজার থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে নামেন।

জনৈক ভূক্তভুগি বলেন- ”আমাদের সম্পত্তির অধিগ্রহনের চেক গ্রহন করতেও আমার আত্মীয়-স্বজনেরা তাকে ঘুষ দেন। ভুমি অধিগ্রহন শাখায় কথা বললে মনে হবে সবাই ফেরেস্তা। যেমাক্র চেকের কথা আসবে তখনই শুরু হয় তালবাহানা। শেষ পর্যন্ত নূরানী চেহেরার অধিকারী আতিকদের হাতে ঘুষ দিয়ে মানুষ চেক ছাড়িয়ে আনে। অন্যথায় সেই চেক আপনি পাঁচবছরেও পাবেন না”।

বিষয়টি স্বীকার করে দুদকের একজন উর্ধতন কর্মকর্তা জানান, গোয়েন্দা সংবাদের ভিক্তিতে ঢাকা বিমানবন্দর থেকে কক্সবাজারে দায়িত্বরত সার্ভেয়ার আতিককে নগদ ২৩ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে এ টাকার উৎস সম্পর্কে কোন সদোত্তর দিতে পারেনি তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net