1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্রগ্রামের অপহরণ মামলার প্রধান আসামী নরসিংদীতে আটক। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক

চট্রগ্রামের অপহরণ মামলার প্রধান আসামী নরসিংদীতে আটক।

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩১১ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে অপহরণের ২১ দিন পর অপহৃত ১২ বছরের শিশুকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। বুধবার বিকালে র‌্যাব ১১ নরসিংদী ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার বিকালে নরসিংদী জেলার মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অপহরণকারী চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত টুনু মিয়ার ছেলে মোঃ সেলিম (২৮)।

র‌্যাব ১১ নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন মামলার বরাতে জানান, বিদ্যালয়ে আসা যাওয়ার পথে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার ৮নং ওয়ার্ডের পূর্ব বড়ঘোনার মাইমুনা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে (১২) অশ্লীল অঙ্গভঙ্গি করে যৌন হয়রানীসহ ভয়ভীতি দেখিয়ে প্রেমের কু-প্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুন সন্ধ্যায় ওই শিশু শিক্ষার্থীকে অপহরণ করে। পরে পরিবারকে বিষয়টি গোপন রাখার জন্য অপহৃত শিশুকে ধর্ষণ পূর্বক হত্যার হুমকি প্রদর্শন করতে থাকে।

এই ঘটনার পর জড়িত আসামীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব-১১। পরে গোপন তথ্যের ভিত্তিতে মাধবদী থানাধীন দাঙ্গালপাড়া গ্রামের মজনু মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে ছদ্মবেশে আত্মগোপন করা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। পরে আসামীকে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net