ঢাকা   ০২:২৭:১০ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মুুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম (৮) ও ফাওয়াজ (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফাহিম উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর গ্রামের মধ্যমপাড়ার জালাল আহমেদের ছেলে ও ফাওয়াজ এক গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং দু’জনই স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। একসাথে দুই আপন চাচাতো ভাইয়ের মৃত্যুতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে সোনাপুর মধ্যমপাড়া মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে গিয়ে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর পাড়ে ফাহিম ও ফাওয়াজ এর জুতা পড়ে থাকতে দেখে তার স্বজনরা। পুকুরে পড়ে গেছে এমন সন্দেহে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের জানাযা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘পানিতে পড়ে ২ শিশু মৃত্যুর বিষয়টি শুনেছি। খবর নিয়ে বিস্তারিত জানাবো’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি