1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে ২ ছেলের মারামারি ঠেকাতে গিয়ে বাবা নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

ঝিনাইদহে ২ ছেলের মারামারি ঠেকাতে গিয়ে বাবা নিহত

ঝিনাইদহ থেকে :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৬৩ বার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে আব্দুল মান্নান (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সেজিয়া গ্রামের বাসিন্দা।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, দুপুরে আব্দুল মান্নানের দুই ছেলে মফিজুল ও সাদেকুর পারিবারিক কলহের জেরে লাঠি নিয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় আব্দুল মান্নান দুই ছেলে মারামারি ঠেকাতে যান। হঠাৎ এক ছেলের লাঠির আঘাত আব্দুল মান্নানের মাথায় লাগে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে আব্দুল মান্নানের দুই ছেলে পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net