1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে চার্জার রিক্সা প্রচুর বিদ্যুৎ টানছে ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ঠাকুরগাঁওয়ে চার্জার রিক্সা প্রচুর বিদ্যুৎ টানছে !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৭৮ বার

ঠাকুরগাঁও জেলায় লেগেই আছে বিদ্যুতের লোডশেডিং। এ অবস্থায় গ্রাহকেরা ঠিকমত বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন না। লোডশেডিংয়ের ফলে নানা রাকম সমস্যায় পরেছে ঠাকুরগাঁও জেলার মানুষ। এ অবস্থায় বিদ্যুতের চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ার বেশ কয়েকটি কারণ চি‎হ্নিত করে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি কারন হলো টুকটুকি চার্জার রিক্সা প্রচুর পরিমানে বিদ্যুৎ টানছে। ঠাকুরগাঁও পৌরসভা সূত্রে জানা যায়, পৌরসভার মধ্যে প্রায় ২ হাজার ৪শ নিবন্ধন হলেও প্রায় ৩ হাজার চার্জার রিক্সা (টুকটুকি) চলাচল করছে। এ সকল চার্জার রিক্সা প্রতিদিন গড়ে প্রায় ৩৩ হাজার ইউনিট বিদ্যুৎ টানছে। যেটি প্রতি মাসে দাড়ায় ৯ লাখ ৯০ হাজার ইউনিট। একটি বাসা বাড়িতে গড়ে প্রতি মাসে ৩শ ইউনিট ব্যবহার হয়ে থাকে। এতে চার্জার রিক্সা মাসে যে পরিমান বিদ্যুৎ টানছে তা দিয়ে মাসে প্রায় ৩ হাজার ৩শ পরিবার বিদ্যুৎ ব্যবহার করতে পারবে।

পৌর শহরের একাধিক টুকটুকি রিক্সার চার্জার ষ্টেশন মালিকদের সাথে কথা বলা যায়, প্রতিদিন রিক্সা প্রতি ৮০ থেকে ১শ টাকা নেওয়া হয়। এতে করে সামান্য কিছু টাকা মুনাফা হয়। এ চার্জ দিয়েই চার্জার রিক্সাটি সারাদিন চলাচল করতে পারে। এছাড়াও যদি ভাড়ায় চালিত রিক্সা হয় তাহলে মালিককে প্রতিদিন গড়ে ৩শ টাকা জমা দিতে হয়। পৌর শহরের খালপাড়া মহল্লার চার্জার রিক্সা চালক কালাম বলেন, প্রতিদিন রাতে গ্যারেজে ১শ টাকা দিয়ে চার্জ করার পর প্রায় ২শ কিলোমিটার পর্যন্ত চালানো যায়। অনেক সময় বেশি চলাচল করলে বিকেলের মধ্যেই চার্জ শেষ হয়ে যায়। চার্জার রিক্সা চালিয়ে ৭ থেকে ৮শ টাকা রোজকার হয় বলে জানান তিনি।

ঠাকুরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অ: দা:) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, শুধুমাত্র অটো চার্জার ষ্টেশনগুলো ডি-৩ এর আওতায়। এগুলোর জন্য আলাদা রেট রয়েছে। এর মধ্যে ফাট রেট প্রতি ইউনিট ৭ টাকা ৬৪ পয়সা। অফ পিক ৬ টাকা ৮৮ পয়সা ও পিক ৯ টাকা ৫৫ পয়সা। ডবল ট্যারিফ মিটারে পিক এবং অফ পিক রেটে বিল দেয়। আর যাদের সিঙ্গেল ট্যারিফ মিটার তারা ফাট রেটে বিল দেয়। বিলের কপিতে বিস্তারিত দেওয়া রয়েছে। সবমিলিয়ে এ সকল চার্জার রিক্সায় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিকল্প উপায় বা পদ্ধতি বের করবেন এমনটাই প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net