ঢাকা   ০২:৫৯:৪৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ঢাকা জেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত হলেন সোহাগ মহাজন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৬৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,ঢাকা জেলা প্রশাসন কর্তৃক ২০২১-২০২২ অর্থ বছরে যুব উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ সংগঠকের প্রথম স্থান পুরুস্কার অর্জন করেছেন পুরান ঢাকার সন্তান ও ঢাকা ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মহাজন।

২৫ জুলাই ২০২২ সোমবার বিকেল ৩ টায় রাজধানীর মিরপুরে যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলার নব নির্মিত ট্রেনিং সেন্টারে জেলা প্রশাসন,ঢাকা ও যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা জেলার আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ সংগঠকের পুরুস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর এর ঢাকা জেলার উপ পরিচালক জনাব বিরাজ চন্দ্র সরকার।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন ঢাকা জেলা প্রশাসক জনাব শহীদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ ইলিয়াস মেহেদী।

ঢাকা জেলার ২০২১-২০২২ অর্থ বছরে যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ সংগঠক হিসেবে প্রথম স্থান পুরুস্কার লাভ করেন ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা,সাধারণ সম্পাদক জনাব সোহাগ মহাজন ও প্রীতি যুব উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা জনাব প্রীতি ইসলাম পারভীন।এ ছাড়াও অনুষ্ঠানে আরও তিনজন সফল যুব উদ্যোক্তাকে পুরুস্কার প্রদান করা হয়।পুরুস্কারের মধ্যে ছিল গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসন, ঢাকার পক্ষ থেকে শ্রেষ্ঠ সংগঠকের সনদপত্র ও আকর্ষনীয় ক্রেষ্ট।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি