1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাইন্দংয়ে উত্তম কুমার ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

তাইন্দংয়ে উত্তম কুমার ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ

আলমগীর হোসেন খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৮২ বার

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার তাইন্দংয়ে রাষ্ট্রীয় মদদে নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী দূর্জয়, তুফান, আলো গং কর্তৃক নিরীহ যুবক উত্তম কুমার ত্রিপুরাকে গুলি করে হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পানছড়ি উপজেলা শাখা।

আজ সোমবার ( ১৮ জুলাই ) দুপুর ১টা দিকে পানছড়ি উপজেলার লোগাংবাজার এলাকা থেকে শুরু করে বাজারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে উত্তম কুমার ত্রিপুরার হত্যাকারী দুর্জয়, তুফান, আলো গং-এর সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং নব্যমুখোশদের সেনা আশ্রয়-প্রশয় ও মদদদান বন্ধ করতে হবে।

বক্তারা অভিযোগ করে বলেন, শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে চলমান অধিকার প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত আন্দোলনে বাধাগ্রস্ত করতে ও অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রাখতে পরিকল্পিতভাবে সন্ত্রাসী নব্যমুখোশ দুর্বৃত্তদের মদদ দিয়ে যাচ্ছে। আজ ভোরে নব্যমুখোশ বাহিনীর সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে মাটিরাঙ্গার তাইন্দং ইউপির হেডম্যান পাড়ার বাসিন্দা উত্তম কুমার ত্রিপুরা (২৫) কে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সভাপতি এস মঙ্গল চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলার সাধারণ সম্পাদক সুনীল ময় চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রিপন ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা, পার্বত্য নারী সংঘ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরীণিতা চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বরণ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net