1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

তিতাসে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩১০ বার

‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা তিতাস উপজেলায় কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সকালে তিতাস উপজেলার মৌটুপী সিকদার রোডে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে হাজী মোঃ শাহ-আলম সরকারকে সভাপতি, সামসুল আলমকে সিনিয়র সহ-সভাপতি ও হাজী আব্দুল খালেককে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়েছে।

উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মজনু মিয়া সরকারের সভাপতিত্বে ও সম্মেলন কমিটির আহ্বায়ক শাহ-আলম সরকারের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা জেলা কৃষক লীগের আহ্বায়ক পার্থ সারথী দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানা, মানব বিষয়ক সম্পাদক আলফাজ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মোঃ সেলিম ভূঁইয়া, সদস্য তফাজ্জল হোসেন ভূঁইয়া, তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, হাজী নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মোসলেম মিয়া সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকার, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মুন্সি, সাংগঠনিক সম্পাদক আল-আমীনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিক লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net