1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিমার্ণাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

নিমার্ণাধীন চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৫১ বার

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মানাধীন ১০০ কিলোমিটার নতুন রেলপথের কাজ যতই এগোচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে রেললাইনের অবয়ব, বৃদ্ধি পাচ্ছে এই জনপদের সৌন্দর্য, নজর কাড়ছে স্থানীয়দের।

এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সাতকানিয়া উপজেলার কেরানীহাটের উত্তর পার্শে নির্মাণাধীন নতুন রেললাইনে দর্শনার্থীদের ভীড় দেখা যাচ্ছে। ঈদ-উল-আজহার টানা ছুটি থাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

উপজেলার ঢেমশা, ছদাহা, সাতকানিয়া সদর, পৌরসভা, কেঁওচিয়া, নলুয়া, সাতকানিয়া সহ দূর-দূরান্ত থেকে বিকেলে নির্মাণাধীন রেললাইনে সময় কাটাবার জন্যে ছুটে আসেন শত শত দর্শনার্থী। পরিবার-পরিজন নিয়ে রেললাইনের স্থাপনা দেখতে প্রতিদিন ভীড় করছে স্থানীয় লোকজন সহ আশপাশের বিভিন্ন জায়গার মানুষ।

২০১৮ সালের জুলাইয়ে পুরোদমে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। করোনা কালীন নির্মাণ কাজে কিছুটা ব্যাঘাত ঘটায় প্রকল্পের মেয়াদ আরো ১বছর বাড়ানো হয় জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। ২০২৩ সালের জুন মাসের দিকে এই নতুন রেলপথ চালু হবার কথা রয়েছে। পরিকল্পনা অনুসারে, পর্যটন নগরী কক্সবাজার আগামী বছরই রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net