1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রায় দু টুকরো হয়ে গেলো শিশুটির কচি পা! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

প্রায় দু টুকরো হয়ে গেলো শিশুটির কচি পা!

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪০৫ বার

ছোট্ট শিশুটি আজ দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার মিরেরহাটস্থ আল হুদা মহিলা মাদরাসা হতে ছুটি শেষে বাসায় ফিরছিলো চট্টগ্রাম-হাটহাজারী-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়ক পার হয়ে।
হাটহাজারী হতে নাজিরহাটের দিকে যাওয়া এক বেবিট্যাক্সির চাকায় পিষ্ট হয়ে পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। থেতলে গিয়ে প্রায় দু টুকরো হয়ে যায় শিশুটির কচি পা।

হাটহাজারী পৌরসভা ৯নং মোহাম্মদপুর ওয়ার্ডের মুন্সি মসজিদ সংলগ্ন নিবাসী দুবাই প্রবাসী এনামুল হকের বড় সন্তান আহত সারাবান তাহুরা (১১)। ১ভাই ও ২বোনের মধ্যে ও’ই বড়ো।

পথচারিরা দ্রুত উদ্ধার করে পিতাসহ স্বজনরা প্রথমে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করে।

প্রত্যক্ষদর্শী নাজিম বলেন- ‘প্রতিদিনকার মতোই আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টার পর মাদরাসা ছুটি শেষে বাসায় ফিরছিলো শিক্ষার্থীরা। দশ-বারো শিশু রাস্তা পার হওয়াকালীন এই শিশুটি গাড়ি আসছে দেখে পূণরায় এক কদম পেছনের দিকে যায়, এতেই বিপরীত দিক হতে আসা অপর একটি বেবিট্যাক্সি তাকে আঘাত করে।
গাড়িটির ধাক্কায় পড়ে গিয়ে সে পরে গাড়ির চাকায় তার পা পিষ্ট হয়।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net