1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ষা আসে বলেই বাংলার মাটি এত খাঁটি, এত উর্বর, এত সবুজ' - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

বর্ষা আসে বলেই বাংলার মাটি এত খাঁটি, এত উর্বর, এত সবুজ’

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৩০৭ বার

বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী বলেছেন, ‘আকাশে বিদ্যুৎ নিশান উড়িয়ে, ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশে বর্ষার আগমন। বর্ষা আসে বলেই বাংলার মাটি এত খাঁটি, এত উর্বর, এত সবুজ।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বর্ষার আগমন আশীর্বাদ স্বরূপ। তবে বর্ষার বন্যা যখন ভয়ঙ্কর আকার ধারণ করে তখন লোকের দুঃখের অন্ত থাকে না। এরপরও বলবো বাংলার বর্ষা সবার প্রিয়।’ তিনি উপস্থিত সবাইকে বর্ষাদিনের কদমফুলের শুভেচ্ছা জানান। তিনি গত ১৬ জুলাই ২০২২ বিকেল ৪টায় নজরুল একাডেমিতে বর্ষা বিষয়ক সাহিত্য সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো আবদুল মালিক। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটন’র সঞ্চালনায় বর্ষার লেখা পাঠে অংশ গ্রহণ করেন প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু, কবি ইসমত আরা খান মুক্তা, কবি জয়নাল আবেদীন বেগ, কবি রোকসানা বেগম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন মো. তন্ময় আব্দুল্লাহ সৃজন। অনুষ্ঠানের শুরুতে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘বর্ষার বাংলা’র প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য কবি রোকসানা বেগমের মাতার দ্রুত সুস্থতা কামনা করা হয়। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং লেখা পাঠের আসর অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net