ঢাকা   ১২:১৪:১৩ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মধ্যরাতে পুকুরের মাছ লুট-বসতঘরে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ ৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত

বাঁশখালীতে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ওপর পরাজিত প্রার্থীর হামলা-অপহরণ চেষ্টা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৯৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
ছবি: গুরুতর আহত মো. আলম (২১)।

বাঁশখালীর ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ১৫ জুন সম্পন্ন হয়েছে। নির্বাচন পরবর্তী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান পদে মোটরসাইকেল সমর্থকদের হামলায় বিজয়ী চেয়ারম্যান আনারস প্রতীকের ২ জন সমর্থক গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে।

গত শনিবার (২ জুলাই) রাত ৮ টায় চন্দ্রপুর বাজারের একাইত্তা পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই সমর্থক মো. রুবেল (২৪)। তিনি পুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র। এ ঘটনায় আহত অপরজন নুরুল আমিনের পুত্র মো. আলম (২১)।

স্থানীয় প্রত্যকদর্শী সূত্রে জানা যায়, গত ১৫ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আনারস প্রতিকের পক্ষে কাজ করেন তারই সমর্থক মো. রুবেল। এর রেশ ধরে পরাজিত মোটরসাইকেল প্রতিকের লোকজন তাকে প্রাণনাশের হুমকি দেয়। গত ২ জুলাই বাজারে যাওয়ার পথে রুবেলকে পথরোধ করে মারধর করে ও অপহরণের চেষ্টা করে। পরে তাকে উদ্ধারে এগিয়ে আসলে মো. আলম নামে আরেকজন কে তারা বেধড়ক মারধর করে। এ ঘটনায় গুরুতর আহত রুবেল আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মো. আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ বিষয়ে ভুক্তভোগী রুবেল বলেন, ‘মোটরসাইকেলের সমর্থক মহিউদ্দীন, রাসেল, এহছান হাবিব সহ তারা কয়েকদিন আগে থেকে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ গত শনিবার আমার উপর অতর্কিত হামলা করে, অপহরণের চেষ্টা চালায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য যে, নির্বাচনের দু’দিন আগে ১৩ জুন মোটরসাইকেল প্রার্থী এর নির্দেশে বিজয়ী আনারস প্রতিকের চেয়ারম্যানের সমর্থক ৭ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ ইদ্রিস, গ্রাম পুলিশের দফাদার আব্দুল্লাহ কে বাড়ী থেকে জোরপূর্ব তুলে নিয়ে মারধর করে ও প্রাণনাশের হুমকি প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি