1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মধ্যনগরে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, থানায় মামলা স্বামী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

মধ্যনগরে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, থানায় মামলা স্বামী গ্রেফতার

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩৭৫ বার

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামে স্বামীর আঘাতে রোজালী দাজেল (৪৫) নামের এক আদিবাসী গৃহবধূর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় রবিবার (৩১ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্বামী অভিযুক্ত আবেল সাংমাকে (৫০) গ্রেফতার করেছে।
তবে এ ঘটনায় নিহতের ভাই আদম দাজেল (৩৯) বাদী হয়ে নিহতের স্বামী আবেল সাংমাকে (৪৭) আসামী করে মধ্যনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ।
শনিবার (৩০ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নব গঠিত মধ্যনগর উপজেলার বাঙালভিটা গ্রামের বাসিন্দা আবেল সাংমা শনিবার রাত নয়টার দিকে বাজার থেকে একটি মোরগ কিনে বাড়িতে নিয়ে যান এবং রাতেই মোরগটি রান্না করে দেওয়ার জন্য তিনি তার স্ত্রী রোজেলী দাজেলকে নির্দেশ দেন। এ নিয়ে তারা স্বামী- স্ত্রী দুইজনের মধ্যে বাক্- বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে স্বামী আবেল সাংমা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি লোহার রড নিয়ে স্ত্রী রোজলী দাজেলের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামী আবেল সাংমাকে গ্রেপ্তার করে এবং সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মধ্যনগর থানার ওসি মো. জাহিদুল হক বলেন, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। আমরা অভিযুক্ত স্বামীকে আটক করেছি এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নিহতের স্বামী আবেল স্ংমাকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন মামলা নং (০৫) ৩১/০৭/২০২২ধারা দন্ড বিধি ৩০২ (প্যানেল কোড ) । আসামীকে আগামী কাল সোমবার সকালে আদালতে পাঠানো হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net