1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

মীরসরাই আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২১৭ বার

মীরসরাইয়ে উপজেলার সদর ইউনিয়নে কিছমত জাফরাবাদ এলাকায় ২.৬০ একর জমিতে নির্মিত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায় তিনি পরিদর্শনে যান। ঘরগুলো নির্মাণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ নাজমুল আহসান, রেবিনিউ ডিপুটি কালেক্টর (আরডিসি) মং মারমা, জেলা প্রশাসক অফিসের স্টার্ফ প্লাবন কুমার বিশ^াস, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাহ ও মীরসরাই সদর ইউনিয়নের চেয়াম্যান শামছুল আলম দিদার।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার কর্তৃক মিরসরাইয়ে ৩৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ৫০টি, দ্বিতীয় পর্যায়ে ২৫টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির উপর সরকারী অর্থায়নে ঘর প্রদান করা হয়। আগামী ২১ জুলাই মিরসরাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকায় ১০৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির উপর নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হবে। ওইদিন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net