1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌর মেয়র সাথে পোল্ট্রি ও ডেইরি ফার্মের মালিকদের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

রাউজান পৌর মেয়র সাথে পোল্ট্রি ও ডেইরি ফার্মের মালিকদের মতবিনিময় সভা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২৪৮ বার

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ বলেছেন,প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য রিসাইকেল করার পরিকল্পনা হাতে নিয়েছে রাউজান পৌরসভা।

এই পরিবেশ বান্ধব কাজে পোল্ট্রি ও ডেইরি ফার্মের মালিকদের সহযোগিতা প্রয়োজন।পচনশীল ও অপচনশীল আবর্জনাকে আলাদা আলাদা করে দুই ধরণের রিসাইকেল পদ্ধতিতে উৎপাদন করবো।আমরা পোল্ট্রি ও ডেইরি ফার্মের গবাদিপশু ও হাস মুরগির বর্জ্য দিয়ে জৈব সার,বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করা হবে।আমাদের এ পরিকল্পনা বাস্তবায়ন হলে উৎপাদন ও জ্বালানি হ্রাস পাবে এবং পরিবেশ কম দূষিত হবে।তিনি গতকাল রবিবার পোল্ট্রি, ডেইরি ফার্মের মালিক ও ডায়গনিস্টিক সেন্টারের মালিকদের সাথে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান পৌর কাউন্সিলর জানে আলম জনি, শওকত হাসান চৌধুরী,পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপজেলা পশু ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ডেইরি এসোসিয়েট সমিতির সভাপতি জালাল আহম্মেদ,পোল্ট্রি ব্যবসায়ী সুজন চৌধুরী,তছলিম উদ্দিন,যুবলীগ নেতা আবু ছালেক, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, ডায়গনিস্টক সেন্টারের মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন, আবু জাফর, ইমতিয়াজ, ভোমর দাশ গুপ্ত, রতন নাথ প্রমুখ। মতবিনিময় সভায় কামারীরা জানান, পোল্ট্রি ও ডেইরি ফার্মের পচনশীল বর্জ্য নিয়মিত রাউজান পৌরসভাকে প্রদান করে পরিচ্ছন্ন পৌরসভা গঠনে সহযোগিতা করবেন।মতবিনিময় শেষে মেয়র জমির উদ্দিন পারভেজ শতাধিক পোল্ট্রি ও ডেইরি ফার্মের মালিকদের বর্জ্য সংরক্ষনের জন্য বালতি উপহার দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net