1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে অপচনশীল আবর্জনা ক্রয়-মেয়রের এমন উদ্যোগ প্রশংসনীয় বলেন শিক্ষার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাউজানে অপচনশীল আবর্জনা ক্রয়-মেয়রের এমন উদ্যোগ প্রশংসনীয় বলেন শিক্ষার্থীরা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩৬১ বার

রাউজানে আর আর এ সি মডেল সরকারি হাই স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে অপচনশীল প্লাস্টিক ময়লা-আবর্জনা কিনে নিয়েছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।বরিবার(২৪জুলাই) দুপুর ১২টায় ঝড় বৃষ্টি অপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে ৪ শত বস্তা প্লাস্টিক,পলিথিন, বোতলসহ অপচনশীল আবর্জনা ২শত টাকা করে ক্রয় করেন মেয়র।শিক্ষার্থীরা জানায়,বাড়িতে জমিয়ে রাখা অপচনশীল প্লাস্টিক,আবর্জনা বস্তা ভরে স্কুলে নিয়ে আসলে রাউজান পৌর মেয়র প্রতিজন শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বস্তা ২শত টাকা করে কিনে নেন।এখন বাড়িতে জমানো অপচনশীল প্লাস্টিক, আবর্জনা স্কুলে নিয়ে আসলে মিলছে টাকা।রক্ষা হচ্ছে আমাদের চারপাশের পরিবেশও।রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের এমন উদ্যোগ প্রশংসনীয় বলে জানান শিক্ষার্থীরা।রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র গ্রাম হবে শহর এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর দিকনির্দেশনায় পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব, মডেল ও আধুনিক পৌরসভা গড়তে এই উদ্যোগ।শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক সচেতন করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক অপচনশীল এই আবর্জনা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান মেয়র।এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুনিরুজ্জামান চৌধুরী,আর আর এ সি মডেল সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ,যুবলীগ নেতা আবু ছালেক,সাবের হোসে,ছাত্রলীগ নেতা নাছির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net