1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘর পেলেন ৫৪টি ভূমিহীন পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

রাউজানে প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘর পেলেন ৫৪টি ভূমিহীন পরিবার

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২০৫ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাউজানে পাকা ঘর পেয়েছেন ভূমিহীন আরও ৫৪টি পরিবার।গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ উদ্বোধনের পর রাউজানের ৫৪টি পরিবারের মাঝে ঘরের চাবি,দলিল ও খতিয়ান হস্তান্তর করা হয়।উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, ওসি তদন্ত কায়সার হামিদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপকারভোগী লোকজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ইউএনও জানান, ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ স্লোগানে মুজিব শতবর্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৫৪টি একক গৃহ হস্তান্তরসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাকা ঘর পেয়েছেন এ উপজেলা মোট ৫৯৮টি পরিবার।দুই শতক জমির মালিকানার সাথেএসব ঘর গুলোতে রয়েছে দুটি করে শোয়ার ঘর,একটি রান্নাঘর,একটি শৌচাগার,বারান্দা বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ। এছাড়া রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে ৫০ টি, উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান ২টি, অফিসার্সক্লাব ১টি পল্লী বিদ্যুত সমিতি ১টি আহবানে বেসরকারিভাবে ঘর পেয়েছেন ৫৪ টি জন।সরকারি-বেসরকারিভাবে ঘর প্রদান করা হয়েছে ৬৫২ টি পরিবারকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net