1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে স্বপ্ন'র নতুন আউটলেটের যাত্রা শুরু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

রাউজানে স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৩১৮ বার

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো রাউজানে।রবিবার (৩১ জুলাই) সকাল ১১টায় রাউজান সদর মুন্সীরঘাটায় নানা আয়োজন ও মিলাদ মোনাজাতের মাধ্যমে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।স্বপ্নর নতুন আউটলেটের শুভ উদ্বোধন করেন রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুন নেছা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন’র রিজিওনাল হেড অফ অপারেশনস আবদুল্লাহ আল মাহবুব, রিজিওনাল সেলস ম্যানেজার সাইফুর রব তারেক, রিজিওনাল অডিটর নাজমুল আলম, রিজিওনাল ফাইন্যান্স আমিনুল ইসলাম,স্বপ্নের ফ্র্যাঞ্চাইজি এক্সপ্যানশন ম্যানেজার নাহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার এনামুল হক, স্বপ্নের আউটলেট ম্যানেজার ইব্রাহিম, রাউজান আউটলেট ফ্র্যাঞ্চাইজি মোহাম্মদ শাহ আলম ও মাহবুবুল আলমসহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তবর্গ।স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪০টি জেলায়। রাউজান স্বপ্ন আউটলেট টি আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত এই আউটলেটে কেনাকাটা করবেন। আমরা গ্রাহকদের পরামর্শ এবং মূল্যায়ন আশা করি। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় স্বপ্ন।নতুন এই শাখার উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য মাসব্যাপী আকর্ষণীয় অফার দিচ্ছে স্বপ্ন। থাকছে হোম ডেলিভারি সেবা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net