1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে খাল দখল নিয়ে সংঘর্ষ আহত ১০ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

রাঙ্গাবালীতে খাল দখল নিয়ে সংঘর্ষ আহত ১০

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৮৮ বার

রাঙ্গাবালীতে সরকারি খাল দখল ও মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ- শ্রমিক লীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সংঘর্ষে ১০ জন আহত হয়। পাঁচজন গুরুতর আহত হলে তাদের কে চিকিৎসার জন্য পটুয়াখালী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার খাল দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা রওশন ও আওয়ামী লীগ নেতা শিবলীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় এক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঘটনার পরপরই আহতদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় পটুয়াখালী জেলা হাসপাতালে।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধা বলছেন, ‘তিন বছরের জন্য খালটি লিজ (ইজারা) নিয়েছি আমরা। এখনও প্রায় এক বছর আছে। কিন্তু ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবলীর লোকজন খালটি দখলের জন্য লাঠিসোটা নিয়ে শ্রমিক লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই হামলায় আমাদের ছয়জন লোক আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত রনি মুন্সী, মিরাজ মুন্সি, রেজাউল মৃধা, রুমান মাতুব্বর ও কলি বেগমকে চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে।

এদিকে ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী বলেন, ‘আমি অসুস্থ। চিকিৎসার জন্য ঢাকা এসেছি। শুনেছি, নয়াভাঙ্গুনিতে ঝামেলা হয়েছে। তবে এ বিষয়ে আমি কিছুই জানি না’।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে এক পক্ষের ছয়জন আহত হয়েছেন এবং অপর পক্ষের তথ্য নেয়া হচ্ছে। এছাড়াও, এ ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় কয়েকজন জানিয়েছেন, গত দুই বছর ধরে এই ইউনিয়নের নয়াভাঙ্গুনী নামক খালটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধার লোকজনের দখলে। তাদের দাবি, জেলা প্রশাসন থেকে খালটি তিন বছরের জন্য ইজারা নিয়েছেন তারা। আরও এক বছর তাদের মেয়াদ আছে।

কিন্তু কিছুদিন ধরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শিবলীর লোকজন খালটি দখল করে মাছ ধরার চেষ্টা চালাচ্ছিলেন। এনিয়ে আওয়ামী লীগ ও শ্রমিকলীগ নেতার মধ্যে দ্বন্দ চলছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net