ঢাকা   ০৪:৪৯:১৬ এএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

অযাচিত হয়রানীর প্রতিবাদে সৈয়দপুরে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ধর্মঘট পালন

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৪৩১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) কর্তৃক নিবন্ধিত হওয়ার পরও হোমিও চিকিৎসকদের অযাচিত হয়রানীর প্রতিবাদে সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও ধর্মঘট পালন করা হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) সকালে সৈয়দপুর হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে শহরের সকল হোমিও চিকিৎসকরা তাদের চেম্বার ও ফার্মেসী বন্ধ করে প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে মৌন প্রতিবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবেদ আলম, সাধারণ সম্পাদক ডা. কাইয়ুম খান ডলফিন, প্রবীণ চিকিৎসক ডা. আব্দুল্লাহ, ডা. এরশাদ,
সৈয়দপুর হোমিওপ্যাথিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. বিলকিস বেগম, ডা. ইফফাত সাবা, ডা. নাইয়ার সুলতানা, ডা. সারফারাজ, ডা. জাবেদ ইকবাল, ডা. আব্দুল কাদের, ডা. আলী হাসান, মেরিনা হিমুু, তৈমুর আলীসহ অর্ধ শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক।

দিনব্যাপী তারা এই কর্মসূচী পালন করছে। সৈয়দপুর উপজেলার প্রায় ৩ শতাধিক হোমিও চেম্বার ও ফার্মেসির চিকিৎসা সেবা, বিক্রয় এবং
হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের ক্লাস বন্ধ রাখা হয়। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডে গত ২৪ আগস্ট এক আলোচনা সভায় এই কর্মসূচী গ্রহণ করা হয়।

এতে বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় ভার্চুয়ালী যুক্ত ছিলেন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আশিষ শংকর নিয়োগী এবং সঞ্চালনায় ছিলেন রেজিষ্টার কাম সেক্রেটারি ডা. মো. জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ১৯৮৩ সালের বাংলাদেশ হোমিও প্রাকটিশনার অর্ডিন্যান্স এর ৩৩ ধারা অনুযায়ী হোমিও ডিগ্রীধারী রেজিষ্টার্ড চিকিৎসকগণ নামের আগে ডা. পদবী লিখার অধিকার রাখেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তারা নামের পূর্বে ডা. লিখতে পারবেনা মর্মে সারাদেশে হোমিও চিকিৎসকদের উপর হামলা মামলাসহ নানারকম হয়রানী করা হচ্ছে। এরই প্রতিবাদে হোমিও ডাক্তাররা সোচ্চার হয়েছেন বলে জানান নেতৃবৃন্দ। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি