1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

ঈদগাঁওতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩২৪ বার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে পর্ণোগ্রাফি মামলায় মোহাম্মদ ইউনুছ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহষ্পতিবার বিকেলে তাকে রামু উপজেলার গর্জনিয়া বড়বিল এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানায় থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস পাড়ার এক নারীর (সঙ্গত কারণে পরিচয় গোপন রাখা হল) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সময়ে ছবি, ভিডিও ধারণ করে রাখে।

সম্পর্ক অবনতি হলে গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ ইউনুছ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
বিষয়টি ঐ নারীর নজরে আসলে ২৫ আগস্ট ঈদগাঁও থানায় ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একট মামলা দায়ের করেন। যার নং ১১,ধারা ৮(১),৮(২),৮(৩)।

মামলা রুজু হওয়ার পর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নেতৃত্বে এসআই কাজী গোলাম মহি উদ্দীনসহ একদল পুলিশ ২৫ আগস্ট বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। মোহাম্মদ ইউনুছ বড়বিল এলাকার ফকির মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম জানান, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ ইউনুছকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net