1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে হত্যার পরিকল্পনা ফাঁস,অস্ত্রসহ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

ঈদগাঁওতে হত্যার পরিকল্পনা ফাঁস,অস্ত্রসহ যুবক আটক

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৩১৯ বার

কক্সবাজারের ঈদগাঁওতে ১ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে হত্যার পরিকল্পনার গোমর ফাঁস হয়েছে। প্রকাশ্যে দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে হত্যা করতে এসে ধৃত হয়েছে রুবেল (৩২) নামের এক যুবক।

গত ১৬ আগস্ট সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ঈদগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভুতিয়া পাড়া এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঐ এলাকার মৃত ছৈয়দ আকবরের ছেলে তোফায়েল আহমেদ টুলুকে এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে হত্যার কন্ট্রাক্ট নেন। সে হিসেবে দীর্ঘ দেড় মাস ধরে হত্যার ছক আঁকে, ঘটনার দিন সন্ধ্যায় টুলু ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে রুবেল দেশীয় তৈরি লম্বা বন্দুক নিয়ে গুলি করতে আসে। এ সময় রুবেলের গতিবিধি সন্দেহ হলে তোফায়েল আহমেদ টুলু তাকে হাতেনাতে ধরে পেলে।

পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিনকে জানালে সে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রুবেলকে শালিস বিচারের আশ্বাস দিয়ে ছেড়ে দেয়।

পরদিন চিরুনি অভিযান চালিয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিমের নির্দেশে এসআই নোমান সিদ্দিকীসহ একদল পুলিশ ১৭ আগস্ট বেলা ১২ টার দিকে তাকে আটক করে।

তোফায়েল আহমেদ টুলু জানান, ঈদগড় থেকে জানতে পারে কোন এক ব্যক্তির ইন্দনে তাকে হত্যার পরিকল্পনা করেছিল। সে হিসেবে রুবেলকে অগ্রীম ৪০ হাজার টাকা এবং একটি দে‌শিয় বন্দুক প্রদান করেন। বিষয়টি জানতে পেরে সতর্ক হয়েছি। হত্যার মিশন বাস্তবায়ন করতে এসে হাতে নাতে ধরে পেলি। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন এবং সমাজপতিরা বিচারের আশ্বাস দিয়ে তাকে ছেড়ে দেয়। পরদিন পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

কে বা কারা কি কার‌নে হত‌্যা কর‌তে চে‌য়ে‌ছি‌লো তা রু‌বেল‌কে রিমা‌ন্ডে এ‌নে তা বের করার জ‌ন্যে প্রশাস‌নের কাছে অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন তোফা‌য়েল আহ‌মেদ টুলু।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net