1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় শোক দিবসে রাউজান পৌরসভায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেল সাড়ে ৩ হাজার মানুষ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবসে রাউজান পৌরসভায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেল সাড়ে ৩ হাজার মানুষ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৭১ বার

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভার ব্যাবস্থাপনায় ১ হাজার ৫০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ৫০০ মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও ১ হাজার ৪০০ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।সোমবার (১৫ আগস্ট)১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুুরী। সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুুস সামাদ সিকদার। উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর কাজী ইকবাল, জানে আলম জনি,জসিম উদ্দিন চৌধুরী,মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি,জেবুন্নেছাসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। উদ্বোধনের পর মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ৩০জন বিশেষজ্ঞ চিকিৎসক।পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, জাতীয় শোক দিবসের চিকিৎসা নিয়েছে প্রায় ১ হাজার ৫০০ পৌর নাগরিক।এছাড়া ডায়াবেটিক পরিক্ষা করেছেন ৫শত জন, রক্তের গ্রুপ নির্ণয় করেছেন ১৪শত মানুষ। পরে পৌরসভায় স্থাপন করা মানবতার কুঠির উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।এর আগে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net