1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪৪ ধারা জারি ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪৪ ধারা জারি !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৯৫ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বিএনপি এবং আওয়ামী লীগ একই সময়ে একই স্থানে কর্মসূচি আহবান করায় ২৮ আগষ্ট রোববার পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব ও পশ্চিম চৌরাস্তা এবং মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ডসহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির ২৮ আগষ্ট রবিবার সকালে এই আদেশ জারি করেন। আদেশে বলা হয়, রোববার (২৮ আগস্ট) পীরগঞ্জ উপজেলায় একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি তাদের নিজ নিজ কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে।

উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে পীরগঞ্জ পৌর এলকার বিভিন্ন মোড়ে যান চলাচলের বিঘ্ন সহ গাড়ি ভাঙচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তার স্বার্থে পীরগঞ্জ পৌর এলাকার পূর্ব চৌরাস্তা, পশ্চিম চৌরাস্তা ও মুন্সিপাড়া মাইক্রোস্ট্যান্ড সহ আশেপাশের এলাকায় ২৮ আগষ্ট রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো। এ সময়ে এসব এলাকায় সকল ধরণের সভা-সমাবেশ, মিটিং-মিছিল, লোকসমাগম চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল ও আইন-শৃঙ্খলা পরিপন্থি সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net