1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনও - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী

তিতাসে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনও

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩০৬ বার

কুমিল্লার তিতাসে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে ৫নং কলাকান্দি ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার প্রথম দিনের কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মোসাঃ মোমিনুর জাহান, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, সাবেক শিক্ষক কবির আহমেদ, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ইউনিয়ন সুপারভাইজার মোঃ দেলোয়ার হোসেন ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর আলী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল সরকারসহ আরো অনেকেই।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটারদের ছবি তোলার এ কার্যক্রম গত ১৪ আগস্ট ২০২২ইং তারিখে শুরু হয়েছে, শেষ হবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে।

এবিষয়ে তিতাস উপজেলা নির্বাচন অফিসার মোসাঃ মোমিনুর জাহান জানান, “সর্বশেষ তথ্য অনুযায়ী এই উপজেলায় নতুন ভোটারের সংখ্যা প্রায় ১২ হাজার হতে পারে। তাদের নির্ধারিত সময়ে স্ব-স্ব কেন্দ্রে ছবি তোলা ও অন্যান্য কার্যক্রমের জন্য হাজির হতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে, যাদের জন্ম তারিখ ০১ জানুয়ারী ২০০৭ বা তার পূর্বে তারা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে পারবেন। তিনি আরো বলেন, একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ।”

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ বলেন, ছবি তুলতে এসে নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নির্ভুল ভাবে নতুন ভোটারদের তথ্যসংগ্রহ করেছেন, সেই সঙ্গে নতুন ভোটারদের ছবি উত্তোলন টিমও নিখুঁত ভাবে ডাটা এন্টিসহ ছবি উত্তোলন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net