1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার

‎আসন্ন ৬নং মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও উপজেলা বিএনপি থেকে একজন প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। রাঙ্গাবালী উপজেলা বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যে যোগ্য, ত্যাগী ও জনপ্রিয়, সমর্থন তার দিকেই যাবে।

‎

‎আর এই সমর্থনের দৌড়ে জোর আলোচনায় রয়েছেন বিএনপি পরিবারের সন্তান রাজপথের লড়াকু সৈনিক মোশারেফ হোসেন (লিটু গাজী)।

‎

‎জানা গেছে, লিটু গাজী শুধু একা নন, তার পরিবারের সকল সদস্যই দীর্ঘদিন ধরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। এলাকায় তার পরিবার একটি পরীক্ষিত জাতীয়তাবাদী পরিবার হিসেবে পরিচিত। দুঃসময়েও তারা দলের হাল ছাড়েননি।

‎

‎লিটু গাজী নিজে বর্তমানে মৌডুবী ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল থেকে বেড়ে ওঠা এই যুবনেতা এলাকার সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্কের কারণে ইতিমধ্যেই ভোটারদের নজর কেড়েছেন।

‎

‎ সাবেক ছাত্রদলের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক সানাউল্লাহ (মিন্টু) বলেন, “উপজেলা বিএনপি অবশ্যই একজনকে সমর্থন দেবে। আমরা চাই এমন একজনকে সমর্থন দেওয়া হোক যার পরিবার বিএনপির সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সেই হিসেবে লিটু গাজী যোগ্য।”

‎

‎আরেকজন সাধারণ ভোটার সালাউদ্দিন বলেন, “আমরা দেখেছি তার পরিবার সবসময় বিএনপির পাশে ছিল। সে ছেলে হিসেবেও ভালো, সবার সাথে মিশতে পারে।”

‎

‎সমর্থন প্রত্যাশী মোশারেফ হোসেন লিটু গাজী বলেন, “আমার পরিবার বিএনপি পরিবার। আমরা জিয়া পরিবারের আদর্শে বিশ্বাসী। উপজেলা বিএনপি যাকেই সমর্থন দেবে আমরা মেনে নেব। তবে দল যদি আমাকে যোগ্য মনে করে সমর্থন দেয়, আমি ৬নং মৌডুবী ইউনিয়নকে একটি আধুনিক ও সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net