1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন

মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শ্রীপুর প্রেস ক্লাবে সংবাদিকদের উপস্থিতিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক মো. সোহেল রানা বলেন, ইতিমধ্যে আমার বিরুদ্ধে ফেসবুক ও সংবাদপত্রে আমার নামে বিভিন্ন ভুল তথ্য ছাড়ানো হচ্ছে। বিভিন্ন যে ভুল তথ্য ও অভিযোগগুলো আসছে তা সম্পূর্ণ আমার স্ত্রীর কাছ থেকে আসছে। দীর্ঘদিন যাবত আমার স্ত্রীর সাথে সম্পর্ক খুব বাঁজে যাচ্ছে। আমাকে সে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে টর্চার করে আসছে। এমনকি আমাকে মারধরও করেছে। আমি শিক্ষকতা করি, লজ্জায় আমি বলতে পারেনি, কারণ আমি চেয়েছি সংসার করতে। সে ৮-১০ মাস আগে আমার বাড়ি থেকে চলে গেছে। সে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে, ছাড়াছাড়ির কথা বলে। ছাড়াছাড়ির জন্য আমার কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করে। এ ব্যাপারে সালিশি বৈঠকে বসা হয়। তিনি কোন সালিশ মানেনা এবং আমার সম্মানহানি করার জন্য যা যা করণীয় তাই করবে বলে আমাকে হুমকি দেয়। তিনি বিভিন্ন জায়গায় আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে আসছে। সম্প্রতি সে আমার এক সাবেক স্টুডেন্টকে জড়িয়ে তার বাড়িতে সন্দেহমূলকভাবে যাই এবং সিনক্রেট করে। সন্দেহের কারণ ছিলো, আমার কাছে তার একটা গাইড ছিলো, সেখানে তার নাম লেখা ছিলো। তখন সে ভেবে নিয়েছিলো ওই মেয়ের সাথে কথা বললেও আমি বলতে পারি। সে সন্দেহের বশে ওই মেয়ের বাড়িতে গিয়ে তাকে হেনস্তা করে এবং অনেক মানুষ জড়ো করেছে। এবং তার দেওয়া সম্পূর্ণ তথ্যই ছিলো ভূল ও মিথ্যায় ভরা। ওই মেয়ের সাথে আমার কোন সম্পর্ক নেই। বিষয়টা আপনারা যাচাই করে দেখতে পারেন। তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল আমার বিদ্যালয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কিছু ছেলেদের দিয়ে একটি মানববন্ধন করিয়েছে। তিনি এই কুচক্রী মহল ও তার স্ত্রী তার বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net