1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

পরিবেশ দূষণ রোধ ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব সংগঠন জেসিআই ঢাকা ডায়নামিক গাজীপুরের শ্রীপুর উপজেলার ডালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘RELEAF – From Pollution to Protection’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী পরিবেশবিষয়ক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। তাদের প্লাস্টিক বর্জ্য অন্যান্য বর্জ্য থেকে আলাদা করে সংগ্রহ ও সংরক্ষণের গুরুত্ব এবং পুনর্ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

 

এ উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয় ও আশপাশের বিভিন্ন কমিউনিটি থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত সংগ্রাহক ও রিসাইক্লিং ব্যবস্থার মাধ্যমে পুনর্ব্যবহারের আওতায় আনা হয়। পুনর্ব্যবহার থেকে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা সংগ্রহ করে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয় এবং সেগুলোর পরিচর্যার জন্যও উৎসাহিত করা হয়।

 

আয়োজকদের মতে, ‘রিলিফ’ প্রকল্পের মূল দর্শন হলো— “বর্জ্য থেকে মূল্য, মূল্য থেকে গাছ, আর গাছের মাধ্যমে পরিবেশ সুরক্ষা।” এই উদ্যোগের মাধ্যমে দেখানো হয়েছে, একটি প্লাস্টিকের বোতল বা ছোট্ট প্লাস্টিক বর্জ্যও যদি সঠিকভাবে আলাদা করে সংগ্রহ ও পুনর্ব্যবহার করা হয়, তবে তা একটি নতুন গাছের জন্মের সুযোগ তৈরি করতে পারে।

 

জেসিআই ঢাকা ডায়নামিক জানায়, ‘রিলিফ’ কেবল প্লাস্টিক সংগ্রহ বা বৃক্ষরোপণ কর্মসূচি নয়; এটি শিশু ও কমিউনিটির মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদি সচেতনতামূলক উদ্যোগ।

 

অনুষ্ঠানে জেসিআই ঢাকা ডায়নামিকের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net