ঢাকা   ১১:১৯:১৩ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

দিনাজপুরে আইনজীবীদের মধ্যে অনৈক্য নিরসনের স্বার্থে ২৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের ঘোষনা দিলেন বাদী এ্যাড. সারওয়ার বাবু

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর ঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৮৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দিনাজপুরে আইনজীবীদের মধ্যে অনৈক্য নিরসনের স্বার্থে সিনিয়র আইনজীবী ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মোঃ মাজহারুল ইসলাম সরকার ও সাবেক সাধারন সম্পাদক এ্যাড. আলহাজ্ব সাইফুল ইসলামসহ ২৬ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের ঘোষনা দিলেন মামলার বাদী এ্যাড. সারওয়ার আহমেদ বাবু।

গতকাল সোমবার দিনাজপুর আইনজীবী সমিতির ভবন নং-২ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ বাদী সারওয়ার আহমেদ বলেন, গত ৪ মার্চ’২১ ইং তারিখে দুপুর আনুমানিক ২.৩০ মিনিটে দিনাজপুর আইনজীবী সমিতির ভবন ও প্রাঙ্গনে আইজীবীদের সাথে এক অনাকাঙ্খিত ঘটনা ঘটে। ওই ঘটনায় আমি আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই। ওই দিন রাতেই কতিপয় আইনজীবী রাত আনুমানিক ৩.৩০ মিনিটে একটি লিখিত এজাহার নিয়ে আমার কাছে যায় এবং আমাকে স্বাক্ষর করতে বলে। আমি ঘুম থকে উঠেই ওই এজাহারে স্বাক্ষর করি। সুষ্ঠু হয়ে উঠার পর দেখি এজাহারে অনেক তথ্যগত ভুল রয়েছে। তৎকালীন তথাকথিত সংবিধান সংরক্ষন কমিটির কতিপয় আইনজীবীদের কারনেই তথ্যগত ভুল সমন্নিত এ মামলার উদ্ভব হয়। যার কোতয়ালী থানার মামলা নং-১৭, তারিখ-০৫-০৩-২০২১ইং। জিআর নং-১৬২/২০২১ (সদর)।

এ্যাডভোকেট সারওয়ার আহমেদ বাবু প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের বলেন, দিনাজপুরে আইনজীবীদের মধ্যে সহানুভুতি ভালবাসা এবং ঐক্য দীর্ঘদিনের। আমি আইনজীবীদের মধ্যে অনৈক্য নিরসনে ও একে অপরের প্রতি সহানুভুতি ভালবাসা আবদ্ধ হওয়ার নিমিত্তে এবং একে অপরের প্রতি যে মনোক্ষুন্ন রয়েছে তা চিরতরে নিরসনকল্পে আমার মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এসময় তিনি আগামী ৩ সেপ্টেম্বর দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের হাজী মোঃ সাইফুল ইসলাম ও এ্যাড.সারওয়ার আহমেদ বাবুর প্যানেলে ভোট দেয়ার জন্য সকল আইনজীবীদের প্রতি আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি