1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ -কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল  ঈদগাঁওয়ে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান

দেশের মানুষ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ —-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

আবদুল আলী।
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৮২ বার

গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগস্ট মাসের শোককে শক্তিতে পরিনত করতে এবং বিএনপি ও জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র সৃষ্টি চেষ্টার প্রতিবাদে গুইমারাতে বিশাল শোকসভা অনুষ্ঠিত হয়।
২০ আগষ্ট সকালে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে শোকসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ দেশের মানুষ বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করে এবং তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
কিন্তু জামায়াত বিএনপি উন্নয়ন ও স্বাধীনতা বিশ্বাস করেনা। তারা ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে সবসময় মিথ্যা প্রচার করছে।
তিনি আরও বলেন, আকাশে ও জমিনে সবখানেই শেখ হাসিনার উন্নয়নের দৃশ্যমান । শেখ হাসিনা সরকারের উন্নয়ন ইতিহাস হয়ে খাকবে। সেই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম চিন্তা,চেতনা ও প্রেরণার উৎস হয়ে থাকবে। ইতিহাস আমাদের পথ দেখাবে নতুন নতুন দিগন্তের। আওয়ামী লীগ উন্নয়ন করে মানুষের জান মালের নিরাপত্তা দিয়েছে বিধায় দেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে। বিএনপি জামায়াতকে মিথ্যা প্রচারণা না করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহবান জানান।

শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পার্খ ত্রিপুরা জুয়েল, যু্গ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, যু্গ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সহসভাপতি মংক্যচিং চৌধুরী,কল্যান মিত্র বড়ুয়া,কংজরী চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সমীরণ পাল, হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমাসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net