ঢাকা   ০৭:০৬:০৯ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

পার্কভিউ হসপিটালের উদ্যোগে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৭৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পার্কভিউ হসপিটাল। সোমবার (২৯শে আগস্ট) সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

পার্কভিউ হসপিটালের মার্কেটিম বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলাম ও মার্কেটিং টিমের সিনিয়র অফিসার নিজাম উদ্দিন, মার্কেটিং অফিসার আব্দুস সোবাহান, হাউসকিপিং অফিসার সাইফুল ইসলাম, হাউসকিপিং অফিসার আরিফুল ইসলাম এবং হাউসকিপিং টিম ছিলো এ কর্মসূচির অন্যতম সংগঠক।

এ অভিযান কার্যক্রমে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এম আব্দুল্লাহ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এ টি এম মঞ্জুর মোরশেদ, কনসালট্যান্ট মেডিসিন ডা. রমাশ্রী ধর, কনসালটেন্ট মেডিসিন ডাক্তার শাহিদা সিদ্দিকা, কনসালট্যান্ট মেডিসিন ডা. দিলারা পারভিন, মেডিকেল অফিসার ডা. রায়হান সিদ্দিকী, সহকারী ডেন্টাল সার্জন ডা. নাহিদ সুলতানা, কনসালটেন্ট ডা.হারুনুর রশিদ চৌধুরী, স্টাফ নার্সসহ অনেকেই।

পার্কভিউ হসপিটালের সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে পালিত কর্মসূচী ভবিষ্যতে চট্টগ্রামের অন্যন্য বিভিন্ন হাসপাতালেও পরিচালিত হবে ইনশাআল্লাহ্‌।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি