1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে মাস্টার অলিউল ইসলামের চিকিৎসা সহায়তার লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

বাঁশখালীতে মাস্টার অলিউল ইসলামের চিকিৎসা সহায়তার লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৩৯৬ বার

বাঁশখালী উপজেলার কোকদন্ডি ইসলামীয়া দাখিল মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক ও বর্তমান প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লি. এর ডিজিএম, বৈলছড়ি সাংগঠনিক অফিসের ইনচার্জ মাস্টার অলিউল ইসলামের চিকিৎসা সহায়তার তহবিল গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় বাঁশখালী পৌরসভার জি.এস.প্লাজাস্থ প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লি. জলদী এফ.পি.আর সেন্টারে মাস্টার অলিউল ইসলাম চিকিৎসা সহায়তা তহবিলের সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হামেদ এর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীলকূপ ইউপির সাবেক চেয়ারম্যান ও মাস্টার অলিউল ইসলাম চিকিৎসা সহায়তা তহবিলের সভাপতি মোজাম্মেল হক সিকদার। বিশেষ অতিথি ছিলেন মাস্টার অলিউল ইসলাম চিকিৎসা সহায়তা তহবিলের সাধারণ সম্পাদক প্রফেসর জাকের আহমদ।

এ সময় বক্তারা বলেন, মাস্টার অলিউল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভোগছিলেন। ইতোমধ্যে তার ডান পাশের কিডনি পুরোটাই ডিমেইজ হয়েগেছে। চিকিৎসকরা জানিয়েছেন বাম পাশের কিডনির অবস্থাও খারাপ। এটির ৮৫ ভাগ ডিমেইজ হয়েগেছে। দ্রুত এটি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপন করতে প্রায় ৩৫ লক্ষ টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে ইতোমধ্যে সর্বশান্ত হয়েছেন। তার চিকিৎসার ব্যয় নির্বাহ করার জন্য সমাজের সর্বস্তরের সহযোগীতার আহ্বান জানান তারা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাইম ইসলামী লাইফের জিএম জিয়াউল হক জিয়া, জলদী শাখার ডিজিএম আজগর হোসেন, বিএম শাহাদত হোসেন আজগর, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রশিদ আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net