1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিস্তারিত কর্মসূচির মাধ্যদিয়ে ঝালকাঠিতে শিক্ষানুরাগী ফজলুর রহমান সিকদারের মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

বিস্তারিত কর্মসূচির মাধ্যদিয়ে ঝালকাঠিতে শিক্ষানুরাগী ফজলুর রহমান সিকদারের মৃত্যুবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৪০৩ বার

বিস্তারিত কর্মসূচির মধ্যে দিয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী,টি অ্যান্ড টি বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা,প্রাক্তন শিক্ষক ও সাদা মনের মানুষ মো.ফজলুর রহমান সিকদার এর ৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল (মঙ্গলবার ) ২৩ আগস্ট ঝালকাঠি সদর উপজেলার বেশাইনখান হাজী খলিলুর রহমান হাফিজীয়া মাদ্রাসা মিলনায়তনে দুপুরে স্মরণ সভা ও যোহরবাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহ-সভাপতি রাশিদুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক এআইপি মাহফুজুর রহমান,র সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কীর্তিপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুনীলবরন হালদার, বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতন’র প্রধানশিক্ষক পরিতোষ সুতার, হাজী খলিলুর রহমান হাফিজীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমান মোল্লা, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক(ভারপ্রাপ্ত) রিপন হালদার, মরহুম ফজলুর রহমান সিকদারের ছাত্র ও প্রাক্তন প্রধানশিক্ষক আলহাজ্ব আব্দুল হক মোল্লা, প্রাক্তন প্রধানশিক্ষক হেমায়েত হোসেন মোল্লা, অবসরপ্রাপ্ত শিক্ষক সুলতান হোসেন হাওলাদার, নেছারাবাদ কামিল মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য নজরুল ইসলাম ও আব্দুল করিম মোল্লা,সমাজ কর্মী ফারুক হোসেন খোকন,আলমগীর হোসেন, যুব নেতা শাহাদাত হোসেন মোল্লা প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাজী খলিলুর রহমান হাফিজীয়া মাদ্রাসার সুপার হাফেজ মুহাম্মদ ইব্রাহিম।

কর্মসূচিতে বক্তারা বলেন,”ঝালকাঠির উত্তর জনপদের মানুষের কাছে অনুকরণীয় আদর্শ ছিলেন ফজলুর রহমান সিকদার। যার শিক্ষার আলোতে আলোকিত হয়েছে এ অঞ্চলের মানুষ। বর্তমান সমাজে তার মত সৎ ও মানব দরদী মানুষের খুবই অভাব। মরহুমের স্কুল ছাত্র অবসরপ্রাপ্ত চারজন প্রধানশিক্ষক স্মৃতিচারণ করে বক্তব্য রাখবেন। এ সময় তাদের আবেগপ্রবণ বক্তব্যে পরিবেশভারী হয়েউঠে। স্মরণ সভায় বক্তারা বলেন তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেবামূলক কর্মকান্ড সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে। আগামীতে গঠনমূলক কাজ অব্যাহত থাকবে আশা করি।এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদুল ইসলাম ঘোষণা দেন
আগামী অক্টোবর মাসে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্বনয় বেশাইনখান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতন ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজন করা হবে।
এর আগে সকালে মরহুমের কবরজিয়ারত,হাজী খলিলুর রহমান হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানি ও দুপুরে হাফেজ-এতিম‌ ছাত্রদের জন্য উন্নত মানের খাবারের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net