1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোটার হতে ছবি তুলতে আসা লোকজন পেল শুভেচ্ছা কার্ড সহ নাস্তা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

ভোটার হতে ছবি তুলতে আসা লোকজন পেল শুভেচ্ছা কার্ড সহ নাস্তা

মীরসরাইয়ে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৯৭ বার

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটারে হতে আসা মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে নাস্তার পেকেট ও একটি শুভেচ্ছা কার্ড। মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। রোববার ( ২৮ আগস্ট) সকাল থেকে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত ছবি তোলার কার্যক্রম চলবে।

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা গেছে, লোকজন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছে ছবি তুলতে। লাইন থেকে ডেকে ডেকে সিরিয়ালি ছবি তোলা হচ্ছে। ছবি তোলা কাজে নিয়োজিত রয়েছে নির্বাচন অফিসের ৬ কর্মকর্তা। ছবি তোলা শেষ হলে নাস্তার পেকেট, কোমল পানীয় সাথে একটি শুভেচ্ছা কার্ড তুলে দিচ্ছেন পরিষদে দায়িত্বে থাকা কর্মচারীরা। ইউপি চেয়ারম্যানের এমন উদ্যোগে খুশী ছবি তুলতে আসা লোকজন।
ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে ছবি তুলতে আসা কলেজ ছাত্রী মাইমুনা আক্তার বলেন, আমি এবার নতুন ভোটার হতে ছবি তুলতে এসেছি। অন্যরকম অনুভূতি। ছবি তোলা শেষ হওয়ার সাথে সাথে চেয়ারম্যানের পক্ষ থেকে নাস্তার পেকেট ও একটি শুভেচ্ছা কার্ড তুলে দেওয়া হয়েছে।

মীরসরাই নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইতমধ্যে উপজেলার অনেক ইউনিয়নে ভোটার হালনাগাদ করতে ছবি তোলার কাজ চলছে। মঘাদিয়া ইউনিয়নে এবার ১৮৬৫ জন লোক নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলবেন। রোববার থেকে কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।
১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, আমি সব সময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করি। ছবি তুলতে যারা এসেছে বা আসবে তারা তো পরিষদে সব সময় আসবে না। তারা আমার ইউনিয়নের নাগরিক হলেও আজকে আমার মেহমান। তাই সামান্য নাস্তার ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, নতুন ভোটার হওয়ায় আমাদের অভিবাবক, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও উনার সুযোগ্য সন্তান, আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা কার্ড তুলে দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net