1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে প্রাচীন এসডিও বাংলোর জমিতে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণকালে দুইজন আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

রামগড়ে প্রাচীন এসডিও বাংলোর জমিতে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণকালে দুইজন আটক

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৪৬০ বার

জেলার রামগড়ে অফিস টিলা এলাকায় অবস্থিত প্রাচীন স্থাপনা এসডিও বাংলোর জায়গা দখল নেয়ার উদ্যেশ্যে সীমানা প্রাচীর নির্মাণকালে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

‘সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (দখল পুনরুদ্ধার) আদেশ, ১৯৭০ এর ৭ ধারা অনুসারে একই এলাকার আবুল কালাম, পিতা: আবদুল মালেক এবং রুহুল আমীন, পিতা: আলী আকবর এই দুই জনের প্রত্যেককেই ৫ দিন করে জেল দেওয়া হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত। তিনি জানান, আটককৃতরা জননিরাপত্তা বিভাগের ২৮/১১/২১ তারিখের আদেশ অমান্য করে রামগড় উপজেলা পরিষদের জায়গার উপর অবস্থিত ১৯২০ সালে প্রতিষ্ঠিত রামগড় মহকুমা প্রশাসকের বাংলোর (এসডিও বাংলো) সামনে কাটা তারের বেড়ার কাজ করছিলো।

উল্লেখ্য, উক্ত ভূমিতে ইতোপূর্বে বিজিবি রামগড় ব্যাটালিয়ন কর্তৃক কাঁটাতারের বেড়া স্থাপন করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্মারক নং ৪৪.১০.০০০০.১১৬.২৪.০২২.১৯ (অংশ-২)-১৯২, তারিখ ২৮.১১.২০২১ মূলে অবৈধভাবে দখলকৃত জমির বিষয়ে বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে সরকারী স্বার্থ সংরক্ষণের নিমিত্ত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক খাগড়াছড়ি পার্বত্য জেলাকে নির্দেশ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net