1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের ঐত্যিবাহী সুকান দীঘিতে পদ্মফুল ফুটেছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

লালমনিরহাটের ঐত্যিবাহী সুকান দীঘিতে পদ্মফুল ফুটেছে

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৬৪ বার

সকাল পেরিয়ে দুপুরে মৃদু-মন্দ বাতাসে ঐতিহ্যবাহী সুকান দীঘির পানির হালকা ঢেউয়ের তালে তালে মাথা উঁচু করে আছে সাদা-গোলাপী পাঁপড়ির মিশেলে একেকটা পদ্মফুল। সুকান দীঘি জুড়ে পদ্মফুলের এমন অপরূপ সৌন্দর্য দূর-দূরান্ত থেকে আসা প্রকৃতি প্রেমিদের মনকে যেন নাড়া দেয়। কেউ সুকান দীঘির পাড়ের গাছ তলায় বসে উপভোগ করছেন এ অপরুপ সৌন্দর্য। আবার অনেকেই পায়ে হেটে, বাইসাইকেল, মোটর সাইকেল, রিক্সা, অটোরিক্সায় চড়ে পুরো সুকান দীঘি ঘুরে দেখছেন। সুকান দীঘিতে যতদূর চোখ যায় শুধুই পদ্মফুল। এ মনোরম দৃশ্য মনকে প্রফুল্ল করে তোলে। স্বচ্ছ জলরাশিতে ভেসে থাকা পদ্মফুল পুরো সুকান দীঘির কানায় কানায় ভরে আছে। তাই প্রাকৃতিক সৌন্দর্য পিপাষু ও প্রকৃতি প্রেমিদের কাছে নতুন ঠিকানা লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কুর্শামারী গ্রামে সুকান দীঘি। ওই সুকান দীঘিতে আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত প্রায় ৫ মাস পদ্মফুল ফুটে থাকে।

সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে একেকটা পদ্মের কলি ভেদ করে পাঁপড়ি মেলে নিজের সৌন্দর্যের জানান, দেয় প্রকৃতির মাঝে। সেই সৌন্দর্যকে যেন আরো নৈসর্গিক করে তোলে খাবার সংগ্রহের জন্য দলবেঁধে ছুটে আসা শালিক পাখি। তাদের কিচির মিচিরে মুখরিত হয়ে ওঠে পুরো সুকান দীঘি। প্রতিটি পদ্ম পাতার উপরে মুক্তার মত টলমল করতে থাকা পানি যেন প্রকৃতির সৌন্দর্যের অলঙ্কার।

সুকান দীঘির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে জেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীরা ভিড় করে।
সুকান দীঘি ঘুরতে আসা কলেজ ছাত্র রিজভী আহম্মেদ সৌরভ ও অকিল চন্দ্র রায় জানান, সুকান দীঘির নাম শুনেছি। সরেজমিনে এসে দেখি খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আমরা স্বপরিবারে সুকান দীঘি ঘুরে অনেক আনন্দ উপভোগ করেছি।

কলেজ ছাত্রী আইরিন বেগম জানান,এটা সুকান দীঘি এর চারপাশে গাছপালা রয়েছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সবাই আসতে পারে।
কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির জানান, অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লালমনিরহাট। এই সুকান দীঘি না এলে বুঝতে পারতাম না লালমনিরহাট আরেকটি রূপের বিষয়। এখানকার মানুষের প্রকৃতি সংরক্ষণের যে তাগিদ তা সত্যিই আকৃষ্ট করে সবাইকে। পর্যটন শিল্পের বিকাশে সুকান দীঘি বিশেষ ভূমিকা রাখতে পারে।

আব্দুল হাকিম জানান, আমাদের গ্রামের পশ্চিম পাশে সুকান দীঘি। কয়েক যুগ ধরে ওই বিলে পদ্মফুল ফুটছে। এর সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে লোকজন আসছে প্রতিনিয়ত। ঐতিহ্যবাহী সুকান দীঘিকে পযটন হিসেবে গড়ে তোলার দাবী জেলাবাসীর

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net