ঢাকা   ০১:১৭:৩২ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

সমতট পড়ুয়া’র আয়োজনে জীবনের গল্প, গল্পের জীবন অনুষ্ঠিত

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৫০২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসাইনের আগমনে সাহিত্য সংগঠন “সমতট পড়ুয়া” কর্তৃক “জীবনের গল্প, গল্পের জীবন” শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় টাউনহল মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অন্যপ্রকাশ প্রকাশনীর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কথাসাহিত্যিক সাদাত হোসাইনের বক্তব্য ছিল পাঠকসমাজের জন্য বিশেষ প্রাপ্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমতট পড়ুয়ার তত্ত্বাবধায়ক মুক্তি সাহা ঈশিতা। সভাপতিত্ব করেন সমতট পড়ুয়ার সভাপতি স্মরন মজুমদার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহজাহান চৌধুরী, জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদ, সমতট পড়ুয়ার প্রতিষ্ঠাকালীন প্রধান সংগঠক সাইফুল ইসলামসহ কুমিল্লার স্বনামধন্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সমতট পড়ুয়া কর্তৃক কথাসাহিত্যিক সাদাত হোসাইন এবং মাজহারুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি