ঢাকা   ০১:৫৯:২০ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

সাতকানিয়ায় সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪৪৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিনব কৌশলে লুকিয়ে পাচার করার সময় প্রায় সাড়ে তিন কোটি টাকা মুল্যের ৩.৫৮ কেজি আফিমসহ সুমন তংচংগ্যা (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (২৭) আগস্ট বিকালে কেরানীহাট-বান্দরবান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সুমন তংচংগ্যা বান্দরবান জেলার বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে।

সোমবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম সহ একজনকে গ্রেপ্তার করা হয়।

যার আনুমানিক মুল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা। তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সাতকানিয়া থানার কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর চট্টগ্রামের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি