ঢাকা   ০৩:৫৩:১৯ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

সাতকানিয়া থানার ৬ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৬৫৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম মহানগরীর বহাদ্দারহাট এলাকায় অভিযান তৌহিদুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। তৌহিদ সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়ানের বুলবুল আহমেদের ছেলে। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় ছয়টি মামলা রয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি বলেন, আটক তৌহিদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যার হুমকি, অস্ত্র, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপকর্ম এবং অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগে ছয়টি মামলা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি সে স্বীকার করেছে।

আটক তৌহিদকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি